ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৫:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

সড়কে শৃঙ্খলা নিয়ে বিআরটিএর অগ্রগতির তথ্য জানতে চায় যাত্রী কল্যাণ সমিতি

reporter

প্রকাশিত: ০৮:৪৪:১৮অপরাহ্ন , ২৭ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৮:৪৪:১৮অপরাহ্ন , ২৭ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক পরিবহন উপদেষ্টার দেওয়া এক মাস সময়সীমার মধ্যে সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অর্জন সম্পর্কে জানতে চেয়েছে। এই বিষয়ে জানতে সংস্থাটির চেয়ারম্যান মো. ইয়াছিনের কাছে চিঠি পাঠিয়েছেন সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

চিঠিতে মো. মোজাম্মেল হক চৌধুরী উল্লেখ করেন, গত ১৯ ডিসেম্বর রাজধানীর আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনে ‘সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান ঢাকার যানজট নিরসন, পরিবহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি নিশ্চিত করা, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা এবং ফিটনেস প্রদানের ক্ষেত্রে প্রয়োজনে বেসরকারি খাতের সহায়তা নেওয়ার বিষয়ে নির্দেশনা দেন।

এছাড়াও তিনি রাস্তায় অবৈধ পার্কিং বন্ধ করা, স্কুলবাস চালুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো, এলোমেলো বাস দাঁড়িয়ে যাত্রী তোলার কারণে সৃষ্টি হওয়া যানজট নিরসন, আগামী মে মাসের মধ্যে ঢাকা শহর থেকে ২০ বছরের পুরোনো বাস তুলে দেওয়া এবং যানজটের প্রধান স্থানগুলো চিহ্নিত করার বিষয়ে বিআরটিএকে এক মাসের সময় দেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, নির্ধারিত সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বিআরটিএর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

চিঠিতে আরও বলা হয়, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ওই সভার ৬৯ দিন অর্থাৎ ২ মাস ৯ দিন পর সড়ক পরিবহন উপদেষ্টার তত্ত্বাবধানে বিআরটিএর অগ্রগতির বিষয়ে জানতে আগ্রহ প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি। যাত্রী ও নাগরিক সংগঠন হিসেবে সংগঠনটি আগামী সাত কর্মদিবসের মধ্যে জনস্বার্থে বিআরটিএর অর্জনের তথ্য প্রকাশ করার অনুরোধ জানিয়েছে।

reporter