ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

শবে-বরাত শুক্রবার পালিত হবে

reporter

প্রকাশিত: ১০:০২:০৬অপরাহ্ন , ১৩ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১০:০২:০৬অপরাহ্ন , ১৩ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখের এ রাতটি মুসলমানরা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এটি ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত।

পবিত্র শবে-বরাত উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক বাণী দিয়েছেন। এ উপলক্ষে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) সরকারি ছুটি থাকবে। প্রধান উপদেষ্টা তার বাণীতে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানদের আন্তরিক মোবারকবাদ জানান।

তিনি বলেন, এই রাত মানব জাতির জন্য মহান আল্লাহর অশেষ রহমত ও বরকত বয়ে আনে। এ রাতে আল্লাহপাক ক্ষমা প্রদর্শন ও প্রার্থনা কবুল করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এই মহিমান্বিত রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহর রহমত, বরকত, নাজাত ও মাগফিরাত অর্জন করতে পারি।’ তিনি সকলকে মানব কল্যাণ ও দেশ গঠনের কাজে আত্মনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, ‘আসুন, সকল প্রকার অন্যায়, অনাচার, হানাহানি ও কুসংস্কার পরিহার করে ইসলামের শান্তির বাণী ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনে প্রতিষ্ঠা করি।’

এ রাতে মসজিদ ও বাসাবাড়িতে নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র শবে-বরাত উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ, দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত ও হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন লাইলাতুল বারাআতের শিক্ষা ও করণীয় বিষয়ে ওয়াজ করবেন। রাত ৭টা ১০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান শবে-বরাতের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করবেন। রাত ৮টা ৫০ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানি শবে-বরাতের তাৎপর্য তুলে ধরবেন।

রাত সাড়ে ৯টায় ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ও চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানি শবে-বরাতের শিক্ষা ও করণীয় বিষয়ে ওয়াজ করবেন। রাত সোয়া ২টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করবেন। ভোর ৫টা ৫০ মিনিটে পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহিবুল্লাহিল বাকী আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি টিভি চ্যানেল এবং রেডিও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। এ রাতে মুসলমানরা আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলের মাধ্যমে এবাদত-বন্দেগিতে রত থাকবেন। মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।

reporter