ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, সৌদিতে রবিবার ঈদ উদযাপিত হবে

reporter

প্রকাশিত: ১০:৫৫:০০অপরাহ্ন , ২৯ মার্চ ২০২৫

আপডেট: ১০:৫৫:০০অপরাহ্ন , ২৯ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামীকাল রবিবার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার সন্ধ্যায় দেশটির সুপ্রিম কোর্ট দেশবাসীকে নতুন চাঁদ দেখার আহ্বান জানায়, এবং পরে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়। সৌদি আরবে ঈদ উপলক্ষে বেসরকারি খাতে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে ইন্দোনেশিয়ায় শনিবার চাঁদ দেখা যায়নি। সে কারণে দেশটিতে সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। দেশটিতে এবার ৩০টি রোজা পালিত হবে এবং রবিবার সহজেই খালি চোখে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে ব্রুনাইও ঘোষণা দিয়েছে যে, সোমবার দেশটিতে ঈদুল ফিতর পালিত হবে। ব্রুনাইয়ে এবার ২৯টি রোজা রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ায় আগেই ঈদুল ফিতরের দিন ঘোষণা করা হয়েছে। দেশটির ফতোয়া পরিষদের ঘোষণার ভিত্তিতে জানা যায়, আগামী সোমবার সেখানে ঈদ উদযাপিত হবে। ভৌগোলিক কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল দেশটি। অস্ট্রেলিয়ায় রমজান শুরু হয় গত ১ মার্চ এবং সে অনুযায়ী দেশটির মুসলিম সম্প্রদায় ৩০টি রোজা পালন করছে।

বিভিন্ন দেশের চাঁদ দেখার ভিত্তিতে ভিন্ন দিনে ঈদ উদযাপনের বিষয়টি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা হয়। এ বছরও এর ব্যতিক্রম হয়নি। মুসলিম উম্মাহ তাদের নিজ নিজ দেশের চাঁদ দেখার সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতর উদযাপন করবে।

reporter