ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

পোশাকশিল্পে নারী শ্রমিকের সংখ্যা হ্রাস: উৎপাদনে স্থবিরতার আশঙ্কা

reporter

প্রকাশিত: ০১:১০:০৭অপরাহ্ন , ২৫ নভেম্বর ২০২৪

আপডেট: ০১:১০:০৭অপরাহ্ন , ২৫ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দেশের পোশাকশিল্পে নারী শ্রমিকের সংখ্যা ক্রমাগত কমছে, যা ভবিষ্যতে উৎপাদনে স্থবিরতা ডেকে আনতে পারে। ১৯৮০ সালে এই খাতে নারী শ্রমিকের হার ছিল ৮০ শতাংশ, যা ২০২১ সালে ৫৩.৭ শতাংশে নেমে এসেছে। বয়স ৩৫-এর পর অধিকাংশ নারী বিকল্প পেশা যেমন কৃষি, গৃহস্থালি কাজ বা দর্জি দোকানে ঝুঁকছেন।

এই পরিবর্তনের কারণ হিসেবে কারখানার অস্থিরতা, অধিক উপার্জনের প্রত্যাশা এবং তুলনামূলক স্বাধীন পেশার প্রতি আগ্রহকে দায়ী করা হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় নারীবান্ধব কর্মপরিবেশ, স্বাস্থ্যসেবা, শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং সময়মতো ন্যায্য মজুরি প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার অনুষ্ঠিত ‘বুনন ২০৩০: বাংলাদেশের পোশাক খাতে মূল কার্যক্রম’ শীর্ষক এক আলোচনায় এই চ্যালেঞ্জ নিয়ে বিশ্লেষণ উপস্থাপন করা হয়। আলোচনায় জানানো হয়, পোশাকশিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ডিকার্বোনাইজেশন, এলডিসি উত্তরণ-পরবর্তী কৌশল এবং চতুর্থ শিল্প বিপ্লবের অটোমেশন প্রক্রিয়া মোকাবেলা অপরিহার্য।

আলোচনায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা দেশের অর্থনীতিতে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে এই খাতের চ্যালেঞ্জগুলো সমাধানের জন্য দীর্ঘমেয়াদি কৌশল গ্রহণের পরামর্শ দেন।

reporter