ঢাকা,  মঙ্গলবার
৪ আগস্ট ২০২৬ , ০৪:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

পিপলস ইন্স্যুরেন্স লিমিটেডের ৪৪০তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

reporter

প্রকাশিত: ০৭:৩৭:৩৭অপরাহ্ন , ২৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৭:৩৭:৩৭অপরাহ্ন , ২৩ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

শনিবার (২১ ডিসেম্বর) চট্টগ্রামের ভাটিয়ারিতে পিএইচপি ফ্যামিলির ফার্ম হাউজে পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৪৪০তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সাবেক চেয়ারম্যান এবং পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মোহম্মদ মিজানুর রহমান।

সভায় ২০২৪ সালের ব্যবসায়িক কার্যক্রম নিয়ে বিশদ পর্যালোচনা করা হয় এবং ২০২৫ সালের জন্য বাৎসরিক কর্মপরিকল্পনা, লক্ষ্যমাত্রা, বাজেটসহ গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া ব্যবসা সম্প্রসারণ, বীমা দাবি দ্রুত পরিশোধ এবং ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়।

সুফি মোহম্মদ মিজানুর রহমান দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে এই বীমা প্রতিষ্ঠানের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে গড়ে তোলা এই প্রতিষ্ঠান এখন দেশের অন্যতম স্বনামধন্য বীমা কোম্পানি। তিনি প্রত্যেককে নিজের অবস্থান থেকে কোম্পানির কল্যাণে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় পিপলস ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী বলেন, এই প্রতিষ্ঠানটির রয়েছে গর্ব করার মতো ঐতিহ্য। এটি দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

পরিচালক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন সভায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বীমা ব্যবসা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অপরিহার্য। এটি কেবল অর্থনৈতিক সুরক্ষা প্রদানই করে না, বরং মানুষকে মানসিক শান্তিও দেয়।

পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক এবং অন্যান্য পরিচালকরা ২০২৪ সালের কার্যক্রম পর্যালোচনা ও ২০২৫ সালের পরিকল্পনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য কবির আহমেদ, মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, মো. আজিজুল হক, জোৎস্না আরা বেগম, স্বতন্ত্র পরিচালক শোভিত বিকাশ বড়ুয়া, দিলশাদ আহমেদ এবং এমএমজি সারওয়ারসহ অন্যান্যরা।

সভা শেষে সবাই কোম্পানির উন্নতি ও ভবিষ্যৎ সাফল্য কামনা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

reporter