ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৪:৫৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

অনলাইন ব্যবসায় প্রতারণা রোধে হাইকোর্টের ৯ নির্দেশনা

reporter

প্রকাশিত: ০৪:০১:০৪অপরাহ্ন , ১০ মার্চ ২০২৫

আপডেট: ০৪:০১:০৪অপরাহ্ন , ১০ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

অনলাইন ব্যবসায় প্রতারণা বন্ধ ও গ্রাহক সচেতনতা বৃদ্ধিতে হাইকোর্ট ৯টি নির্দেশনা জারি করেছেন। আদালতের এই নির্দেশনা এখন থেকে সব অনলাইন ব্যবসায়ীকে মেনে চলতে হবে।

সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতেমা তনির মালিকানাধীন শোরুম ‘সানভিস বাই তনি’র ব্যবসা পরিচালনা করার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতি মাসে অন্তত একবার তার ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের রায়ে অনলাইন ব্যবসা সংশ্লিষ্ট ৯টি নির্দেশনা উল্লেখ করা হয়েছে। নির্দেশনাগুলো হলো:

১. বাংলাদেশের প্রচলিত আইন মেনে চলতে হবে এবং অনলাইন ব্যবসায়ী ও গ্রাহকের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হবে।
২. অনলাইন ব্যবসায় আইন লঙ্ঘন হলে ক্ষতিগ্রস্ত পক্ষ আইনের সমান সুরক্ষা পাবে।
৩. প্রতিটি নাগরিকের বৈধ ব্যবসা পরিচালনার অধিকার থাকবে এবং আইনি প্রক্রিয়া ছাড়া কোনো ব্যবসা বন্ধ করা যাবে না।
৪. ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের উচিত সব অনলাইন ব্যবসায়ীকে নিবন্ধনের আওতায় আনা এবং তাদের অনুমোদন দেওয়া।
৫. অননুমোদিত অনলাইন ব্যবসা বা নকল পণ্য বিক্রি রোধ করতে হবে।
৬. অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রশাসক, মালিক ও গ্রাহকদের জাতীয় পরিচয়পত্র যাচাই করতে হবে।
৭. বিটিআরসিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর তথ্য সংরক্ষণে সহযোগিতা করতে হবে।
৮. গ্রাহকদের সচেতন করতে হবে যেন তারা অননুমোদিত অনলাইন দোকান থেকে পণ্য ক্রয় না করে।
৯. ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের উচিত প্রতারক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সুরক্ষা আইন, ২০০৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া।

এই নির্দেশনা অনলাইন ব্যবসায় স্বচ্ছতা ও গ্রাহক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে 

reporter