ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

নভেম্বরে রেমিট্যান্স কমলেও ধারাবাহিক ইতিবাচক প্রবাহ

reporter

প্রকাশিত: ১২:১৪:১৭অপরাহ্ন , ০২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:১৪:১৭অপরাহ্ন , ০২ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে ধারাবাহিকভাবে বাড়লেও নভেম্বরে কিছুটা কমেছে প্রবাসী আয়। গত মাসে দেশে এসেছে ২১৯ কোটি ৯৫ লাখ ডলার রেমিট্যান্স, যা অক্টোবরে ছিল ২৪০ কোটি ডলার। তবে অর্থনীতিবিদরা এটিকে ইতিবাচক প্রবাহ হিসেবেই দেখছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে প্রতিদিন গড়ে এসেছে ৭ কোটি ৩৩ লাখ ডলারের বেশি। রেমিট্যান্স প্রবাহে বেসরকারি ব্যাংকগুলোর ভূমিকা ছিল সবচেয়ে বেশি, তাদের মাধ্যমে এসেছে ১২২ কোটি ডলার। এছাড়া, রাষ্ট্রীয় ব্যাংকগুলো থেকে এসেছে ৮২ কোটি ডলার।

তবে রেমিট্যান্স আনয়নে কিছু ব্যাংক পিছিয়ে রয়েছে। ৯টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি, যার মধ্যে রয়েছে বিডিবিএল, রাকাব, পদ্মা ব্যাংক, এবং কয়েকটি বিদেশি ব্যাংক।

অর্থবছরের শুরু থেকে নভেম্বরে মোট রেমিট্যান্স এসেছে প্রায় ১,১১৩ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ৩০% বেশি। তবে বছরের শুরুর দিকে রাজনীতিক অস্থিরতা ও ব্যাংকিং কার্যক্রমে ব্যাঘাত রেমিট্যান্স প্রবাহে প্রভাব ফেলেছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারাবাহিকতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের প্রণোদনা ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

reporter