ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৪:৫৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

নির্বাচন কমিশন রাজনীতিতে ঢুকতে চায় না: সিইসি

reporter

প্রকাশিত: ১১:৪১:১৩পূর্বাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৫

আপডেট: ১১:৪১:১৩পূর্বাহ্ন, ১৯ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক দলের মধ্যে ঢুকতে চায় না, বরং সংবিধানের মধ্যে থেকেই কাজ করতে চায়। তিনি আরও জানান, নির্বাচন কমিশন সরকারের সময়সীমা অনুযায়ী নির্বাচন আয়োজনের দিকে অগ্রসর হচ্ছে। রবিবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) নির্বাচন কমিশনের হাতে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য প্রয়োজনীয় উপকরণ, যেমন ল্যাপটপ ও স্ক্যানার, হস্তান্তর করে।

সিইসি নাসির উদ্দিন আরও উল্লেখ করেন যে, নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের প্রত্যাশা পূরণে কমিশন দৃঢ় সংকল্পবদ্ধ এবং সবার সন্দেহ দূর করতে ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়াকে অত্যন্ত স্বচ্ছতার সাথে পরিচালনা করা হবে। জনগণের আস্থা অর্জনই কমিশনের মূল লক্ষ্য, উল্লেখ করেন সিইসি।

অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি কীভাবে বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করতে পারে, তা নিয়ে সংস্থাটি পর্যালোচনা করছে। এই পর্যালোচনার অংশ হিসেবে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করা হচ্ছে।

reporter