ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

মার্কিন সংস্থার 'র'-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাবে ভারতের তীব্র প্রতিবাদ

reporter

প্রকাশিত: ১০:১১:১২অপরাহ্ন , ২৬ মার্চ ২০২৫

আপডেট: ১০:১১:১২অপরাহ্ন , ২৬ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন ইউএসসিআইআরএফ-এর ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে ভারতের গোয়েন্দা সংস্থা  (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং)-এর বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশের তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে -কে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় "পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত" বলে আখ্যায়িত করেছে।

বুধবার এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "ইউএসসিআইআরএফ বারবার ভুল তথ্য ও একপেশে দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে আসছে। তাদের এই রিপোর্ট কোনোভাবেই ভারতে ধর্মীয় স্বাধীনতার প্রকৃত চিত্র তুলে ধরে না।" তিনি আরও যোগ করেন, "এই সংস্থাটি আন্তর্জাতিকভাবে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।"

প্রতিবেদনে ২০২৩ সালে নিউইয়র্কে এক শিখ নাগরিকের হত্যাচেষ্টায় -এর এক কর্মকর্তার জড়িত থাকার অভিযোগও পুনর্ব্যক্ত করা হয়েছে। ভারত সরকার এটিকে "ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক" বলে উড়িয়ে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, "ভারতের বহুত্ববাদী সমাজ ও ধর্মীয় সম্প্রীতির মডেলকে তারা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছে।"

১৪০ কোটি মানুষের এই দেশে বিশ্বের প্রায় সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান থাকলেও, ইউএসসিআইআরএফ তা স্বীকার করতে চায় না বলেও মন্তব্য করা হয়েছে। ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, "এই সংস্থার প্রতিবেদন আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।" 

reporter