ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

মানবতাবিরোধী অপরাধে রাজনৈতিক দলের বিচারের সুপারিশের বিধানসহ নতুন অধ্যাদেশ অনুমোদন

reporter

প্রকাশিত: ০৩:৩৪:১৬অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

আপডেট: ০৩:৩৪:১৬অপরাহ্ন , ২০ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন। ছবি : সংগৃহীত

ছবি: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদন। ছবি : সংগৃহীত

বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন এই অধ্যাদেশে মানবতাবিরোধী অপরাধে জড়িত রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ করার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দেওয়া হয়েছে। তবে সরাসরি শাস্তি প্রদানের ক্ষমতা ট্রাইব্যুনালের থাকবে না।

বৈঠকে উপস্থিত আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, “আদালত যদি মনে করেন, তাহলে অপরাধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা নির্বাচন কমিশনের মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুপারিশ করতে পারবেন। তবে এর মানে এই নয় যে, এই সুপারিশে শাস্তি দেওয়াই নিশ্চিত।”

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন সংশোধন করে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ এই অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে যোগ দিতে সকাল ১১টায় সচিবালয়ে প্রবেশ করেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রথমবারের মতো প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়মিত এসব বৈঠক হতো।

এই অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ক্ষমতা বাড়ানো হলেও তা শাস্তি প্রদানের সীমাবদ্ধতার মধ্যে রাখা হয়েছে। এটি অপরাধীদের বিচার প্রক্রিয়ায় আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

reporter