ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

কয়েন লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

reporter

প্রকাশিত: ০৭:২৪:০৪অপরাহ্ন , ১৮ নভেম্বর ২০২৪

আপডেট: ০৭:২৪:০৪অপরাহ্ন , ১৮ নভেম্বর ২০২৪

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

ঢাকা, ১৮ নভেম্বর – দেশের তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা বা কয়েন সংরক্ষণ এবং জনসাধারণের চাহিদা অনুযায়ী লেনদেন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই নির্দেশনার মাধ্যমে কয়েন লেনদেন সহজলভ্য করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ডিসিএম) এক বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন তফসিলি ব্যাংকের শাখা ধাতব মুদ্রা ভল্টে সংরক্ষণ করলেও অনেক ক্ষেত্রে জনসাধারণের প্রয়োজন অনুযায়ী লেনদেন করছে না। এ কারণে কয়েন পাওয়া নিয়ে অসুবিধায় পড়ছেন মানুষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসাধারণের স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের প্রতিটি শাখায় ধাতব মুদ্রার ন্যূনতম নির্দিষ্ট পরিমাণ সংরক্ষণের বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও ফিডিং শাখায় ন্যূনতম ২৪ হাজার পিস ১ ও ২ টাকার কয়েন এবং ১৫ হাজার পিস ৫ টাকার কয়েন থাকতে হবে। অন্যান্য শাখায় রাখতে হবে ৮ হাজার পিস ১ ও ২ টাকার কয়েন এবং ৫ হাজার পিস ৫ টাকার কয়েন। উপশাখায় ১ টাকার কয়েন ২ হাজার পিস, ২ টাকার কয়েন ২ হাজার পিস এবং ৫ টাকার কয়েন ১ হাজার পিস রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসায়িক প্রয়োজনে ধাতব মুদ্রার স্থিতি কমে গেলে তা পূরণ করার জন্য বাংলাদেশ ব্যাংক ফিডিং শাখা বা নিকটবর্তী বাংলাদেশ ব্যাংকের শাখা থেকে কয়েন সংগ্রহ করতে পারবে।

এ নির্দেশনা বাংলাদেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

reporter