ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

কাতারে বাংলাদেশি সেনাসদস্য প্রেষণে কৃতজ্ঞতা প্রকাশ প্রধান উপদেষ্টার

reporter

প্রকাশিত: ০৬:৫৫:২০অপরাহ্ন , ২৩ এপ্রিল ২০২৫

আপডেট: ০৬:৫৫:২০অপরাহ্ন , ২৩ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুর রহমান বিন হাসান আল থানির সঙ্গে বৈঠকে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বৈঠকটি অনুষ্ঠিত হয় বুধবার, ২৩ এপ্রিল দোহায় আয়োজিত আর্থনা সামিটের সাইডলাইনে।

বৈঠকে প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তিন বাহিনী থেকে ৭২৫ জন সদস্যকে কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে পাঠানোর প্রস্তাব গ্রহণ করায় বাংলাদেশ সরকার কাতার সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগের ফলে দুদেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে এবং একই সঙ্গে উভয় জাতির মধ্যেও সম্পর্কের বন্ধন দৃঢ় হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে তিন দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছে। তিনি কাতারের প্রতিরক্ষা বাহিনীকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশের সেনাসদস্যরা কাতার বাহিনীর উন্নয়নে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে।

তিনি এই প্রেষণ ব্যবস্থাকে একটি ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এই উদ্যোগ ভবিষ্যতে আরও নতুন ধরনের সহযোগিতা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিত্তি তৈরি করবে। এছাড়া এটি শুধুমাত্র সরকার পর্যায়ে নয়, বরং জনগণ পর্যায়ে পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক গড়ার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বৈঠকে কাতার-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে উভয় পক্ষই সম্মত হয়েছে এবং ভবিষ্যতেও এমন পারস্পরিক সহযোগিতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

reporter