ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

জুলাই-আগস্ট আন্দোলনে নিহতদের শহীদ ও আহতদের ‘যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে: উপদেষ্টা ফারুক-ই আজম

reporter

প্রকাশিত: ০৫:৩৩:৫৭অপরাহ্ন , ১৭ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৫:৩৩:৫৭অপরাহ্ন , ১৭ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম জানিয়েছেন, ২০২৩ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের শহীদ এবং আহতদের ‘যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। প্রত্যেক শহীদ ও আহতকে সনদপত্র দেওয়া হবে, যা তাদের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠা করবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ফারুক-ই আজম আরও জানান, জুলাই আন্দোলন সম্পর্কিত অধিদপ্তর গঠনের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে, এবং এ সপ্তাহের মধ্যেই অধিদপ্তর গঠন সম্পন্ন হবে।

এছাড়া, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা ‘জুলাই শহীদ’ হিসেবে পরিচিত হবেন এবং তাদের পরিবারকে সনদপত্র এবং পরিচয়পত্র প্রদান করা হবে। আহতরা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচিত হবেন এবং তাদেরও পরিচয়পত্র দেওয়া হবে, পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধা প্রদান করা হবে।

উপদেষ্টা বলেন, নিহত শহীদের পরিবারগুলোকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দেওয়া হবে। আহতদের জন্য তিনটি ক্যাটাগরিতে সহায়তা প্রদান করা হবে। গুরুতর আহতরা এককালীন পাঁচ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। একটি অঙ্গহানি হয়েছে এমন আহতরা ৩ লাখ টাকা এবং প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা পাবেন। সামান্য আহতরা চাকরির পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন, তবে তাদের কোনো ভাতা প্রদান করা হবে না।

ফারুক-ই আজম আরও বলেন, আহতরা বিভিন্ন প্রশিক্ষণ পেয়ে সরকারি, আধা-সরকারি এবং অন্যান্য চাকরিতে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ পাবেন। তাদের মেধার ভিত্তিতেই কর্মসংস্থান হবে।

reporter