ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

জলবায়ু সংকট মোকাবেলায় কল্যাণমুখী অর্থনৈতিক কাঠামোর আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

reporter

প্রকাশিত: ০৭:৪৮:৩০অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ০৭:৪৮:৩০অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

কপ২৯ সম্মেলনে বৈশ্বিক নেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস | ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ছবি: কপ২৯ সম্মেলনে বৈশ্বিক নেতাদের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূস | ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

বিশ্বজুড়ে জলবায়ু সংকট মোকাবেলা ও একটি কল্যাণমুখী নতুন সভ্যতা গড়ে তুলতে নতুন অর্থনৈতিক কাঠামোর প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশি অর্থনীতিবিদ ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ নভেম্বর) আজারবাইজানের বাকুতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে অনুষ্ঠিত এলডিসি (স্বল্পোন্নত দেশ) উচ্চ পর্যায়ের বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৈঠকটি কপ২৯ সম্মেলনের ফাঁকে রুদ্ধদ্বার আকারে আয়োজিত হয়, যেখানে জলবায়ু ঝুঁকিতে থাকা পাঁচটি স্বল্পোন্নত দেশের নেতা অংশগ্রহণ করেন। দেশগুলো হলো- নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়া ও বাংলাদেশ।

অধ্যাপক ইউনূস বলেন, “আমাদের এমন একটি অর্থনৈতিক কাঠামো দরকার, যা পৃথিবী এবং মানুষের কল্যাণে নিবেদিত। বর্তমান কাঠামো শুধুমাত্র ভোগ ও বর্জ্য বাড়াচ্ছে, যা পরিবেশের ক্ষতি করছে। আমাদের একটি শূন্য-বর্জ্যবিশিষ্ট বিশ্ব গড়তে হবে।” তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে বলেন, তরুণদের কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থা গড়তে জাতিসংঘের ‘সামিট ফর দ্য ফিউচার’-এ তার পূর্ণ সমর্থন রয়েছে।

প্রতি বছর কপ সম্মেলনের মাধ্যমে জলবায়ু সংকট নিরসনের প্রচেষ্টার তুলনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, “প্রতি বছর কপ সম্মেলন করা সময় ও সম্পদের অপচয়। আমাদের একটি স্থায়ী এবং দেশভিত্তিক পরিকল্পনা দরকার যা আসলেই কার্যকর হবে।”

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলো সবচেয়ে বড় অবিচারের শিকার। এলডিসিগুলোর উদ্দেশে তিনি বলেন, “জলবায়ু অভিযোজন ও প্রশমনের জন্য বৃহত্তর তহবিল সুরক্ষিত করতে তাদের শক্তিশালী আলোচনা ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।" 

reporter