ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

গুপ্তচরবৃত্তির অভিযোগে চীনা গবেষকের মৃত্যুদণ্ড: গোপন তথ্য ফাঁসের মামলায় কঠোর শাস্তি

reporter

প্রকাশিত: ০২:৫৫:৩০পূর্বাহ্ন, ১৯ মার্চ ২০২৫

আপডেট: ০২:৫৫:৩০পূর্বাহ্ন, ১৯ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

চীনা কর্তৃপক্ষ এক প্রাক্তন গবেষককে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দিয়েছে। অভিযোগ, তিনি একটি গবেষণা প্রতিষ্ঠানের গোপন তথ্য চুরি করে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি করেছিলেন। বুধবার (১৯ মার্চ) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, লিউ (ছদ্মনাম) নামের ওই গবেষক একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রাক্তন সহকারী প্রকৌশলী ছিলেন। তিনি প্রতিষ্ঠানের গোপন তথ্য অবৈধভাবে অনুলিপি করে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি করেন।

মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, লিউ দাবি করেন, গবেষণা ইনস্টিটিউটে তার পদোন্নতির সময় অন্যায্য আচরণ করা হয়েছিল। তাকে উপেক্ষা করা হয়েছিল বলে তিনি মনে করতেন। এ কারণে তিনি পদত্যাগ করেন। তবে পদত্যাগের আগে তিনি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ গোপন তথ্য চুরি করে সংরক্ষণ করেন।

পরে লিউ একটি বিনিয়োগ সংস্থায় যোগ দেন এবং শেয়ার ব্যবসা শুরু করেন। কিন্তু তার বিনিয়োগ ব্যর্থ হয় এবং ঋণের বোঝা চাপতে থাকে। এ অবস্থায় তিনি গবেষণা ইনস্টিটিউট থেকে চুরি করা গোপন তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে বিক্রির সিদ্ধান্ত নেন।

চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় আরও জানিয়েছে, লিউ-এর গুপ্তচরবৃত্তির কার্যকলাপ তাদের নজর এড়ায়নি। জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে তার যোগাযোগ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং প্রমাণ সংগ্রহ করে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তদন্তের সময় লিউ তার অপরাধ স্বীকার করেন।

এই ঘটনায় চীনা কর্তৃপক্ষের কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে। গোপন তথ্য ফাঁস ও গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে চীন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি, আনাদোলু এজেন্সি

reporter