ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

গণপিটুনিতে মৃত্যুর মিছিল: ১০ বছরে নিহত ৭৯২ জন

reporter

প্রকাশিত: ০১:০১:২১পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৫

আপডেট: ০১:০১:২১পূর্বাহ্ন, ০৫ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

গণপিটুনির নির্মম ঘটনায় গত ১০ বছরে ৭৯২ জন নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১ হাজার ৯টি গণপিটুনির ঘটনায় ৭৯২ জন প্রাণ হারিয়েছে এবং ৭৬৫ জন আহত হয়েছে। এর মধ্যে শুধু ২০২৪ সালেই ২০১টি ঘটনায় ১৭৯ জন নিহত হয়েছে, যা গত এক দশকে সর্বোচ্চ।

এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বেড়েছে। মানুষকে চোর, ডাকাত বা ছিনতাইকারী আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে। তবে এসব ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হচ্ছে না, যা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছর আগস্ট থেকে চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত সাত মাসে ১১৪টি গণপিটুনির ঘটনায় ১১৯ জন নিহত এবং ৭৪ জন আহত হয়েছে। ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, মাদারীপুর, টাঙ্গাইল, খুলনা, গাজীপুর, রাজশাহী ও বরিশালে এসব ঘটনা ঘটেছে।

এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, "মানুষের মধ্যে অসহিষ্ণুতা ও নৃশংসতা বাড়ছে। তুচ্ছ কারণে মব তৈরি করে গণপিটুনির ঘটনা ঘটছে। অপরাধীকে আইনের হাতে সোপর্দ করার পরিবর্তে মানুষ নিজেরাই বিচার করছে, যা উদ্বেগজনক।"

সংস্থাটি গণপিটুনি রোধে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, সরকারকে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং গণপিটুনির দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী, প্রত্যেকের জীবন ও নিরাপত্তার অধিকার রয়েছে। গণপিটুনি মানবাধিকারের চরম লঙ্ঘন, যা রোধে জরুরি পদক্ষেপ প্রয়োজন।

reporter