ছবি: প্রতীকী ছবি
reporter
শিরোনাম:
ছবি: প্রতীকী ছবি
আইন ও সালিস কেন্দ্রের (আসক) সাম্প্রতিক প্রতিবেদনে ২০২৪ সালে গণপিটুনিতে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টি উঠে এসেছে। বিদায়ী বছরে এ ধরনের ঘটনায় ১২৮ জন নিহত হয়েছেন, যা গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। আসকের প্রতিবেদন অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের সময়ে মব জাস্টিসের নামে মানুষ হত্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে শুধুমাত্র ঢাকা বিভাগেই ৫৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগেও গণপিটুনির ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালে গণপিটুনিতে নিহতের সংখ্যা ছিল ৫১ জন। কিন্তু ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে ১২৮-এ দাঁড়িয়েছে। এতে দেখা যায়, সহিংসতার শিকার ব্যক্তিদের মধ্যে ১১ জন নারী এবং ১২৯ জন শিশু-কিশোর। নিহতদের মধ্যে ছাত্র, শ্রমিক, পেশাজীবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও রয়েছেন।
আসকের তথ্য অনুযায়ী, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিছুটা কমে এলেও তা পুরোপুরি বন্ধ হয়নি। ২০২৪ সালে ২১ জনের বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে পুলিশ হেফাজতে শারীরিক নির্যাতনে ৬ জন মারা গেছেন। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ১৪৭টি ঘটেছে। হামলায় ৪০৮টি বাড়িঘর, ১১৩টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং ৯২টি মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে। এসব ঘটনায় হিন্দু সম্প্রদায়ের ৩ জন এবং আহমদিয়া সম্প্রদায়ের ১ জন নিহত হয়েছেন।
নারী ও শিশুদের প্রতি সহিংসতার ঘটনায়ও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। ২০২৪ সালে ধর্ষণের শিকার হয়েছেন ৪০১ নারী, যার মধ্যে ৩৪ জন ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন। একই সময়ে ২৩৪ শিশু ধর্ষণের শিকার হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনসহ বিভিন্ন কারণে নিহত হয়েছে ৫৭৪ শিশু।
এ ছাড়া পার্বত্য অঞ্চল ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীর ওপর হামলার ঘটনা বিদায়ী বছরেও অব্যাহত ছিল। বান্দরবানের লামা উপজেলায় ১৭টি ত্রিপুরা পরিবারের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়। খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালির সংঘর্ষে ৪ জন নিহত এবং ৫০ জন আহত হন। এছাড়া রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৭০টি পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে।
২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সহিংসতায় ৮৫৮ জন নিহত এবং ১১ হাজার ৫৫১ জন আহত হয়েছেন। আসক বলছে, দেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও জোরালো ভূমিকা প্রয়োজন।
reporter

0

0
বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায়
ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার
যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা
শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে যেসব কার্যসূচি
স্পিকার-ডেপুটি স্পিকার : অভিজ্ঞরা পাবেন অগ্রাধিকার
জনগণকে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান
তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ
বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে আজ
যুদ্ধ চলবে আর কত দিন? মুখ খুললেন ট্রাম্প
এবার মির্জা আব্বাসকে ‘গালি’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালে মাছের চাষ ও খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে : ত্রাণমন্ত্রী
দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি দেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি
ময়মনসিংহে ‘মাইক্লো’র নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান-ফারিণ
আন্তর্জাতিক মডেলিংয়ে সিফাত নুসরাতের নতুন যাত্রা
জ্বালানি সংকটের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে কলাপাড়ার নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
ঝিনাইদহ-৩ আসনে জনগণের প্রত্যাশা: নতুন দিনের স্বপ্ন, যোগ্য প্রতিনিধির অপেক্ষা
ভারত শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের সমালোচনার পক্ষে নয়: বিক্রম মিসরি
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বাংলা একাডেমি প্রাঙ্গণেই হবে ২০২৫ সালের বইমেলা
কাকরাইলে আবারও উত্তেজনা, নিরাপত্তা জোরদার
কপ-২৯ সম্মেলনে তিন দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
দুদকে যোগ দিলেন নতুন চেয়ারম্যান মোমেন
আ’লীগের ১৭ বছরের জঞ্জাল ১৭ মাসেও সরানো সম্ভব না : মির্জা ফখরুল
ধানমন্ডিতে গভীর রাতে ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত
গোলাম ফরিদা ছন্দা: ২৫ বছরের অভিনয় জীবনে সাফল্য এবং অপ্রাপ্তি
মহাকাশ থেকে দৃশ্যমান লাহোরের ভয়াবহ দূষণ, হাসপাতালে ভর্তি হাজারো মানুষ
সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের মহাসমাবেশে জনতার ঢল
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের নতুন পরিকল্পনা কমিশন গঠন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধাঞ্জলি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা
"ডিসেম্বরে চার হাত এক হচ্ছে: বিয়ের পিঁড়িতে বসছেন নাগা-শোভিতা!"
কপ-২৯ সম্মেলনে দেশের জলবায়ু সংকট তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান
সিন্ডিকেটের প্রভাবেই অস্থির চালের বাজার, দাম বাড়ছে দিন দিন