ঢাকা,  মঙ্গলবার
৪ আগস্ট ২০২৬ , ০৪:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

এস কে সুরের বাসায় দুদকের অভিযান: মিলল ১৬ লাখ টাকা ও সাড়ে চার কোটি টাকার সঞ্চয়পত্র

reporter

প্রকাশিত: ০৭:০২:৫০অপরাহ্ন , ১৯ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৭:০২:৫০অপরাহ্ন , ১৯ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে তার বাসা থেকে ১৬ লাখ ২৫ হাজার নগদ টাকা, সাড়ে চার কোটি টাকার সঞ্চয়পত্র এবং স্থায়ী আমানতের নথি উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) ঢাকার ধানমন্ডিতে এই অভিযান পরিচালিত হয়। দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন দুদকের পরিচালক মো. সাইমুজ্জামান। অভিযানের সময় নগদ অর্থ ও সম্পদের অন্যান্য নথিপত্র উদ্ধার করা হয়।

এর আগে গত ১৪ জানুয়ারি এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে তার বিরুদ্ধে গত বছরের ২৩ ডিসেম্বর মামলা দায়ের করে দুদক। গ্রেপ্তার দেখানোর পর তাকে আদালতে হাজির করা হয়।

এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসারে, তার নিজের এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বেনামে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের বিবরণী দাখিলের আদেশ দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ২৭ অক্টোবর তিনি নিজে আদেশ ও সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। তবে ২১ কার্যদিবসের মধ্যে তিনি বিবরণী জমা দেননি।

এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে। ক্ষমতার পরিবর্তনের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

২০২২ সালে আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসার পর এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাকে দুদকে তলব করা হয়। তিনি ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে অবসর গ্রহণ করেন।

reporter