ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

একুশে পদক ২০২৫ পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নারী ফুটবল দল

reporter

প্রকাশিত: ০৬:৩৩:৩১অপরাহ্ন , ০৬ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৬:৩৩:৩১অপরাহ্ন , ০৬ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৪ জন নাগরিক এবং বাংলাদেশ নারী ফুটবল দলকে একুশে পদক ২০২৫ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আজ বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী একুশে পদকপ্রাপ্ত মনোনীতদের নাম ঘোষণা করেন।

শিল্পকলা, সাংবাদিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা, ভাষা ও সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে যারা অসামান্য অবদান রেখেছেন তাদের মধ্যে রয়েছেন চলচ্চিত্রে আজিজুর রহমান (মরণোত্তর), সংগীতে উস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর) ও ফেরদৌস আরা, আলোকচিত্রে নাসির আলী মামুন, এবং চিত্রকলায় রোকেয়া সুলতানা।

সাংবাদিকতায় মাহফুজ উল্লা (মরণোত্তর) ও মাহমুদুর রহমানকে সম্মানিত করা হবে। মানবাধিকার ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মাহমুদুর রহমান এই পদকে ভূষিত হবেন। সংস্কৃতি ও শিক্ষায় ড. শহীদুল আলম এবং শিক্ষায় ড. নিয়াজ জামানও একুশে পদক পাচ্ছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য মেহেদী হাসান খান, সমাজসেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী (মরণোত্তর), এবং ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ (মরণোত্তর) ও শহীদুল জহির (মো. শহীদুল হক) (মরণোত্তর) একুশে পদকে ভূষিত হবেন। এছাড়াও গবেষণায় বিশেষ অবদান রাখায় মঈদুল হাসান এই সম্মাননা পাচ্ছেন।

ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য এ বছর বাংলাদেশ নারী ফুটবল দলকেও একুশে পদক প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাদের অভূতপূর্ব সাফল্যের স্বীকৃতি হিসেবে গণ্য হবে।

একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, যা দেশের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।

reporter