ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

দ্রব্যমূল্যের চাপে বিপর্যস্ত জীবনযাত্রা: খাদ্যপণ্যে মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বমুখী

reporter

প্রকাশিত: ০৮:৪৩:০৯অপরাহ্ন , ০৭ নভেম্বর ২০২৪

আপডেট: ০৮:৪৩:০৯অপরাহ্ন , ০৭ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

অক্টোবরে মূল্যস্ফীতি ১২.৬৬ শতাংশে পৌঁছেছে, সামলাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ

দ্রব্যমূল্যের লাগামছাড়া ঊর্ধ্বগতিতে ভোগান্তির অন্ত নেই মানুষের। বিশেষত, খাদ্যপণ্যের দামে স্থিতিশীলতা আনতে না পারায়, সাধারণ মানুষ দৈনন্দিন ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত তথ্যমতে, অক্টোবর মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ১২.৬৬ শতাংশ। সেপ্টেম্বর মাসে এই হার ছিল ১০.৪০ শতাংশ, যা আগস্টে ছিল ১১.৩৫ শতাংশ।

খাদ্যপণ্যের এই উচ্চমূল্যে, এক বছর আগের তুলনায় ১০০ টাকার খাদ্যপণ্যে ভোক্তাদের অতিরিক্ত ১২ টাকা ৬৬ পয়সা ব্যয় করতে হয়েছে। অক্টোবরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০.৮৭ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৯.৯২ শতাংশ। খাদ্যখাতের মূল্যস্ফীতির এ ঊর্ধ্বমুখী প্রবণতায় চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি ও মসলার দাম বৃদ্ধির ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

অক্টোবর মাসে ঘরভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণের দাম কিছুটা কমে এ খাতে মূল্যস্ফীতির হার হয়েছে ৯.৩৪ শতাংশ। যদিও জুলাই মাসে ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে দেশে পণ্য সরবরাহে অচলাবস্থা দেখা দিলে খাদ্য মূল্যস্ফীতি ১৪.১০ শতাংশে উঠেছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

reporter