ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা, রাজনৈতিক দলগুলোর সংস্কারে সম্মতির ওপর নির্ভরশীল: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

reporter

প্রকাশিত: ১০:১৫:০৯অপরাহ্ন , ১৮ মার্চ ২০২৫

আপডেট: ১০:১৫:০৯অপরাহ্ন , ১৮ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন সিনেটর গ্যারি পিটার্সের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানান, রাজনৈতিক দলগুলো সীমিত সংস্কারে রাজি হলে ডিসেম্বরের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে বড় সংস্কার প্যাকেজ চাইলে নির্বাচন কয়েক মাস পিছিয়ে যেতে পারে। তিনি উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেন।

মার্কিন সিনেটর গ্যারি পিটার্স অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ ও নির্বাচন পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এসময় সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে ভুল তথ্য ছড়ানো এবং এর প্রতিক্রিয়া নিয়ে আলোচনা হয়। ড. ইউনূস জোর দিয়ে বলেন, সরকার ধর্ম, বর্ণ, জাতি বা লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিকের মানবাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

সিনেটর পিটার্সকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পরিদর্শনের আমন্ত্রণ জানান ড. ইউনূস। তিনি মার্কিন নেতা, সাংবাদিক ও অ্যাক্টিভিস্টদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানিয়ে বলেন, "এখানে এসে তারা ধর্মীয় সম্প্রীতির প্রকৃত চিত্র দেখতে পাবেন।"

উভয় নেতা সামাজিক ব্যবসা, দারিদ্র্যমুক্ত বিশ্ব গঠন এবং ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের বিষয়েও আলোচনা করেন।

reporter