ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:২৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সফর

reporter

প্রকাশিত: ১১:৩৯:৪০পূর্বাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১১:৩৯:৪০পূর্বাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা পৌঁছেছেন। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রথম দিল্লির কোনো গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক বাংলাদেশ সফরে এলেন।

সফরের শুরুতেই বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে অংশ নেবেন বিক্রম মিশ্রি। এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হবে। এর মধ্যে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার দাবি, তার রাজনৈতিক বক্তব্য দেয়া বন্ধ করা, তিস্তার পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ এবং ভিসা কার্যক্রম স্বাভাবিক করার মতো ইস্যুগুলো বিশেষ গুরুত্ব পাবে।

বৈঠক শেষে বিক্রম মিশ্রি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর একই দিন তিনি ঢাকা ত্যাগ করবেন। সংক্ষিপ্ত এই সফর দিল্লি-ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান উত্তেজনা কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করেছে।

৫ আগস্টের পরিবর্তনের পর এটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে প্রথম কোনো উচ্চপর্যায়ের সফর। এ সফর বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার ও জোরদার করতে কতটা কার্যকর হবে, তা সময়ই বলে দেবে। বর্তমান পরিস্থিতিতে এটি দু'দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

reporter