ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ঢাবির অধীনে থাকছে না ৭ কলেজ, নতুন সিদ্ধান্ত ২০২৪-২৫ সেশন থেকে

reporter

প্রকাশিত: ০৬:৫৩:২১অপরাহ্ন , ২৭ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৬:৫৩:২১অপরাহ্ন , ২৭ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা, সোমবার (২৭ জানুয়ারি) — ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীনে থাকা সাতটি কলেজের অধিভুক্তি আগামী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে বাতিল হচ্ছে। এই সিদ্ধান্ত অনুযায়ী, ঢাবি কর্তৃপক্ষ ২০২৪-২৫ সেশন থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষা পরিচালনা করবে না।

আজ ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ঢাবির সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়েও আলোচনা করা হয়।

বৈঠকে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়: ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের ভর্তি কার্যক্রম বন্ধ করা হবে। পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে, নতুন শিক্ষাবর্ষ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।

এছাড়া, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত বিশেষজ্ঞ কমিটি সুপারিশ করবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ অন্যান্য বিষয়গুলির সিদ্ধান্ত মন্ত্রণালয়ের গঠিত কমিটি নেবে।

যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছেন, তাদের শিক্ষাজীবন যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নেবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, উপউপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা, উপউপাচার্য (শিক্ষা) মামুন আহমেদ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন আব্দুস সালাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন রাশেদা ইরশাদ নাসির, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ আব্দুলাহ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দীন আহমেদ, হিসাব পরিচালক সাইফুল ইসলাম, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) আমজাদ হোসেন শিশির এবং সাত কলেজের অধ্যক্ষগণ।

reporter