ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স: ডিসেম্বর মাসে রেকর্ড আয়

reporter

প্রকাশিত: ০৯:৪৬:০০অপরাহ্ন , ০১ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৯:৪৬:০০অপরাহ্ন , ০১ জানুয়ারী ২০২৫

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

দেশের অর্থনীতির ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপন করেছে সদ্যবিদায়ী ডিসেম্বর মাস। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, গত মাসে রেমিট্যান্স এসেছে ২৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড। এর আগে ২০২০ সালের জুলাই মাসে সর্বোচ্চ রেমিট্যান্স ছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বর মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ৫১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ ছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার। ২০২০ সালের জুলাই মাসেও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছিল, যা ছিল বিগত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ।

গত জুন মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার। তবে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয়ের পরিমাণ কমে দাঁড়ায় ১৯১ কোটি মার্কিন ডলারে, যা ছিল গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম। এরপরে অন্তর্বর্তী সরকারের গঠনের পর অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে এবং রেমিট্যান্সের প্রবাহ আবার বাড়তে থাকে।

পরবর্তী মাসগুলোতেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত ছিল। আগস্ট মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার। সেপ্টেম্বরে এ পরিমাণ বেড়ে দাঁড়ায় ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলারে। অক্টোবর মাসে দেশে আসে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার এবং নভেম্বরে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার।

রেমিট্যান্স প্রবাহে এই ঊর্ধ্বমুখী ধারা দেশের অর্থনীতির জন্য একটি বড় ইতিবাচক বার্তা বহন করে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট সত্ত্বেও প্রবাসীদের অক্লান্ত পরিশ্রম এবং দেশপ্রেমের কারণে এই রেকর্ড সম্ভব হয়েছে।

reporter