ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ৯৭ হাজার ছুঁইছুঁই

reporter

প্রকাশিত: ১২:০৯:২৭পূর্বাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:০৯:২৭পূর্বাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৪

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চলতি বছরের শুরু থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৬ হাজার ৭০৬ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ৪৭৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন, ফলে মোট আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ছুঁইছুঁই। একই সময়ে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩১ জনে।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, মৃত ২ জনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এবং অন্যজন ঢাকা বিভাগের (সিটি কর্পোরেশনের বাইরে)।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে হাসপাতালে ভর্তি হওয়া ৪৭৮ জন নতুন রোগীর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ১০৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৮ জন এবং ঢাকা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় ১০৩ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬০ জন, বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, গত এক দিনে ৫৯৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৯৪ হাজার ৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। মৃতদের মধ্যে ৫১ দশমিক ৬০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৪০ শতাংশ পুরুষ।

ডেঙ্গুর প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়লেও রাজধানী ঢাকায় রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এডিস মশার বিস্তার রোধে ব্যক্তিগত এবং সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন।

reporter