ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

ড. ইউনূস: আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত তাদেরই নিতে হবে

reporter

প্রকাশিত: ০১:১৯:২৪পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৫

আপডেট: ০১:১৯:২৪পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তিনি বলেন, ‘তারা এটা করতে চায় কি না, তা তাদের সিদ্ধান্ত। আমি সেই সিদ্ধান্ত নিতে পারি না। নির্বাচনে কারা অংশ নেবে, তা নির্বাচন কমিশন ঠিক করে।’

ঢাকায় তার সরকারি বাসভবনে বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা সামিরা হুসেইনের সঙ্গে এই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে, ‘ভালো থাকা একটি আপেক্ষিক বিষয়। গত বছরের এই সময়ের সঙ্গে তুলনা করলে এখন সব ঠিক আছে বলেই মনে হয়।’

তিনি বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ক্ষমতাচ্যুত সরকারকে দায়ী করে বলেন, ‘এসব জিনিস ঘটুক, তা আমি সমর্থন করি না। আমাদের দেশের একটি ধারাবাহিকতা আছে, যা বহু বছর ধরে চলে আসছে।’

নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা নিয়ে ড. ইউনূস জানান, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে নির্বাচন করা হবে। তিনি বলেন, ‘যদি আমরা তাড়াতাড়ি সংস্কার করতে চাই, তাহলে ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠান করব। যদি আরও সময় দরকার হয়, তাহলে কয়েক মাস সময় লাগতে পারে।’

তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের ওপর জোর দেন এবং সরকারের সংস্কার প্রক্রিয়ার গতির ওপর নির্বাচনের সময়সীমা নির্ভর করবে বলে উল্লেখ করেন।

reporter