ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অর্জন রক্ষা করতে ছাত্র সংসদ নির্বাচনের দাবি সারজিস আলমের

reporter

প্রকাশিত: ০৭:৫৯:৪৬অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

আপডেট: ০৭:৫৯:৪৬অপরাহ্ন , ০৯ নভেম্বর ২০২৪

মতবিনিময় সভা

ছবি: মতবিনিময় সভা

“বহুমূল্যে অর্জিত নতুন স্বাধীনতা টিকিয়ে রাখতে শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন,” শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভায় মন্তব্য

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বহু ত্যাগের বিনিময়ে বাংলাদেশ যে নতুন স্বাধীনতা পেয়েছে, তা যেন অল্প সময়ের মধ্যে হারিয়ে না যায়। আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব হয়ে উঠুক।” শনিবার (৯ নভেম্বর) বিকাল পৌনে ৪টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, “বিগত ১৬ বছরে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির চাপে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সিস্টেম ভেঙে পড়েছিল। আমরা চাই না নতুন বাংলাদেশে শিক্ষার্থীরা আর কোনোভাবে জিম্মি হোক। আমাদের লক্ষ্য, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব উঠে আসুক।”

এ সময় শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ গঠনের দাবিও জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আবদুল কাদির, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসলাম হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

কোষাধ্যক্ষ ড. মো. ইসলাম হোসেন বলেন, “ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন আন্দোলনে আহত ও নিহত পরিবারদের পাশে দাঁড়িয়েছে, যাদের আত্মত্যাগের ফলে আমরা স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র আমরা রুখে দেব।”

সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান, শাহপরাণ হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. সালমা আখতার প্রমুখ।

reporter