ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বিচার বিভাগ মানবাধিকার সুরক্ষায় বদ্ধপরিকর: প্রধান বিচারপতি

reporter

প্রকাশিত: ০৬:১৯:১৯অপরাহ্ন , ০২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৬:১৯:১৯অপরাহ্ন , ০২ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিচার বিভাগ বিপ্লবোত্তর সময়ে মানবাধিকার সুরক্ষায় সর্বোচ্চ মনোযোগ দিয়েছে এবং এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে, এমনটি জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি এসব কথা সোমবার (২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচেত্রূওয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বলেন।

সৌজন্য সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও স্পেনের ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণে প্রধান বিচারপতির বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্পেনের রাষ্ট্রদূত এ সময় জানান, তার দেশ বাংলাদেশে একটি শক্তিশালী বিচার বিভাগ গঠনে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে, বিশেষ করে বিচার বিভাগের আধুনিকায়নে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।

প্রধান বিচারপতি, রাষ্ট্রদূতকে আইনের শাসন প্রতিষ্ঠায় তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বিচার বিভাগের আধুনিকায়ন ও পৃথকীকরণ প্রক্রিয়া আরো এগিয়ে নিতে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

reporter