ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

বিআরটিএকে এক মাসের আলটিমেটাম: সেবার মান উন্নত না হলে শাস্তিমূলক ব্যবস্থা

reporter

প্রকাশিত: ০৫:০৫:২২অপরাহ্ন , ১৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৫:০৫:২২অপরাহ্ন , ১৯ ডিসেম্বর ২০২৪

বিআরটিএর লোগো ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত

ছবি: বিআরটিএর লোগো ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবা কার্যক্রমে কাঙ্ক্ষিত উন্নতি আনতে চেয়ারম্যানসহ কর্মকর্তা-কর্মচারীদের এক মাসের সময় দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সেবার মানে উন্নতি না হলে বিআরটিএর সকল পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত ‘সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ, ঢাকা মহানগরীর যানজট নিরসন এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণ’ শীর্ষক এক বৈঠকে এই আলটিমেটাম দেন ফাওজুল কবির।

তিনি বলেন, সড়ক পরিবহন খাতের শৃঙ্খলা ফেরানো এবং যানজট নিরসনে বিআরটিএর কার্যক্রমে দ্রুত পরিবর্তন আনতে হবে। বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি সহজ করা, ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং ফিটনেস সনদ প্রদানে প্রয়োজনীয় ক্ষেত্রে বেসরকারি খাতের সহায়তা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফাওজুল কবির জানান, ট্রাফিক পুলিশের জন্যও দুই দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে যানজট পরিস্থিতির দৃশ্যমান উন্নতি করতে হবে। তিনি বলেন, রাস্তার মধ্যে কোনো গাড়ি অবৈধভাবে পার্কিং করলে তা জরিমানা না করে সরাসরি আটক করতে হবে।

এলোমেলোভাবে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার কারণে যে যানজট তৈরি হয়, তা নিরসনের জন্য বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। পরিবহন মালিকরা জানিয়েছেন, গুলশানে পরিচালিত ঢাকার চাকা মডেলের মতো একটি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, আগামী মে মাসের মধ্যে ২০ বছরের পুরোনো বাসগুলো ঢাকা থেকে তুলে নিতে হবে। পরিবহন মালিকদের ইতিমধ্যে এই বিষয়ে অবহিত করা হয়েছে। তাঁরা যদি পুরোনো বাস সরিয়ে নতুন বাস কেনার জন্য ব্যাংকঋণ নিতে চান, তাহলে সরকার তাদের সহযোগিতা করবে।

সভায় সড়ক পরিবহন উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।

reporter