ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বাংলাদেশসহ চার দেশ সাংবাদিকদের জন্য বিপজ্জনক

reporter

প্রকাশিত: ০৪:৪৫:০৯অপরাহ্ন , ১২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৪:৪৫:০৯অপরাহ্ন , ১২ ডিসেম্বর ২০২৪

সাংবাদিকদের র‌্যালি। ছবি : সংগৃহীত

ছবি: সাংবাদিকদের র‌্যালি। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক অধিকার সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) তাদের প্রতিবেদনে বাংলাদেশসহ চারটি দেশকে সাংবাদিকদের জন্য বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে। সংগঠনটি জানিয়েছে, গত এক বছরে পেশাগত দায়িত্ব পালনকালে ৫৪ সাংবাদিক নিহত হয়েছেন, এর মধ্যে বাংলাদেশে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বাংলাদেশ এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে।

আরএসএফ তাদের প্রতিবেদনে জানায়, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে গাজার নাম রয়েছে শীর্ষে, এরপর পাকিস্তান, বাংলাদেশ এবং মেক্সিকো রয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। চলতি বছরে ইসরায়েলের হামলায় গাজায় ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন, এর মধ্যে গাজায় ১৬ জন এবং লেবাননে দুইজন নিহত হয়েছেন। পাকিস্তানে সাতজন এবং বাংলাদেশ ও মেক্সিকোতে পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।

২০২৩ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বিশ্বব্যাপী ৪৫ সাংবাদিক নিহত হন। বর্তমানে বিশ্বের বিভিন্ন স্থানে ৫৫ সাংবাদিক জিম্মি অবস্থায় রয়েছেন, এর মধ্যে ২৫ জন ইসলামিক স্টেট (আইএস) এর হাতে বন্দি। একই সময়ে ৯৫ সাংবাদিক নিখোঁজ হয়েছেন।

আরএসএফ আরও জানায়, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েলি বাহিনীর হাতে ১৪৫ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৫ জন সংবাদ সংগ্রহের সময় প্রাণ হারিয়েছেন। তবে সাংবাদিকদের ওপর হামলা করার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েল, তারা দাবি করেছে, সামরিক লক্ষ্যবস্তুকে নিশানা করার সময় কয়েকজন সাংবাদিক নিহত হয়ে থাকতে পারেন।

এমন পরিস্থিতি সাংবাদিকদের জন্য বিশ্বব্যাপী আরও নিরাপত্তাহীনতা তৈরি করছে, এবং আরএসএফ আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ দায়ের করেছে।

reporter