ঢাকা,  শনিবার
২১ মার্চ ২০২৬ , ০৩:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

বাংলাদেশ ব্যাংকের এভিএস চালু: সরকারী লেনদেন ক্যাশলেস করার নতুন উদ্যোগ

reporter

প্রকাশিত: ১০:২৪:০৫অপরাহ্ন , ২২ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১০:২৪:০৫অপরাহ্ন , ২২ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সরকারি লেনদেন ক্যাশলেস করার উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস) চালু করেছে, যা গ্রাহকের অ্যাকাউন্টের সঠিকতা যাচাই নিশ্চিত করবে। বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এক কর্মশালায় এই নতুন ব্যবস্থার ঘোষণা দেন।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ব্যবস্থা সরকারি ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং একই সঙ্গে জালিয়াতি প্রতিরোধ ও অর্থ অপচয় রোধে সহায়ক হবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা এভিএস সিস্টেমের গুরুত্ব সম্পর্কে মত প্রকাশ করেন।

কর্মশালায় জানানো হয়, গত ২৬ জানুয়ারি থেকে চারটি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসে (সিএএফও) পরীক্ষামূলকভাবে এভিএস সিস্টেম চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী জুন মাসের মধ্যে দেশের প্রতিটি হিসাব রক্ষণ অফিসে এই সিস্টেম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সিস্টেমের সঙ্গে আইবাস সিস্টেমের সংযুক্তি, গ্রাহকদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এবং এই সিস্টেমের বিভিন্ন ধাপে বাস্তবায়ন কৌশল নির্ধারণ বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইবাস স্কিম, স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল প্রোগ্রাম টু এনাবল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস), অর্থ বিভাগ এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান।

বাজেট-১ ও জাতীয় কর্মসূচি পরিচালক (অতিরিক্ত সচিব) বিলকিস জাহান রিমির সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির নির্বাহী পরিচালক মো. হানিফ মিয়া।

বিলকিস জাহান তার বক্তব্যে বলেন, এভিএস সিস্টেম বাস্তবায়নের মূল উদ্দেশ্য হলো সরকারি লেনদেন ক্যাশলেস করা, ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জালিয়াতি ও অর্থ অপচয় রোধ করা। পাশাপাশি এটি গ্রাহকদের ভোগান্তি কমিয়ে সঠিক প্রাপকের ব্যাংক হিসাবে অর্থ প্রেরণ নিশ্চিত করবে।

তিনি আরও জানান, এই সিস্টেম সরকারি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য যাচাই করতে সাহায্য করবে এবং চেক ছাপানোর জন্য সরকারের ব্যয়িত ৫০০-৬০০ কোটি টাকা সাশ্রয়ে ভূমিকা রাখবে।

reporter