ঢাকা,  মঙ্গলবার
৩ ফেব্রুয়ারী ২০২৬ , ০৮:৪০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* দুর্নীতি ও সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশে আর চলবেনা: মামুনুল হক * প্রার্থীদের তথ্য গোপনের কারণে বিএনপি বিপর্যস্ত * আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের নির্বাচন করতে কোনো বাধা নেই * যৌন অপরাধী এপস্টেইনের নথি প্রকাশে বিশ্বজুড়ে তোলপাড় * ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা * বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন * ২২ বছর পর খুলনা সফর, যাবেন যশোরও * ধানের শীষের সমর্থনে ঢাকা–১৬ আসনে ছাত্রদলের মাঠপর্যায়ের গণসংযোগ * ধানের শীষের পক্ষে পাবনা–৩ আসনে গণসংযোগে ছাত্রদল পশ্চিমের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান (বাপ্পি) * মিরপুর–পল্লবীতে গ্যাস সিন্ডিকেট ভেঙে ঘরে ঘরে সংযোগ নিশ্চিতের অঙ্গীকার আমিনুল হকের।

আগামী মাসে প্রতিষ্ঠিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’

reporter

প্রকাশিত: ১০:০০:০৬অপরাহ্ন , ০৬ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:০০:০৬অপরাহ্ন , ০৬ জানুয়ারী ২০২৫

Photo: Collected

ছবি: Photo: Collected

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী মাসে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ প্রতিষ্ঠিত হবে। এটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রম পরিচালনা করবে। আজ সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর রেলভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর শহীদ পরিবারদের সহায়তা, আহতদের পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের সমস্ত বিষয় নিয়ে কাজ করবে।’ তিনি আরো জানান, সরকার শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে, যা পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

আগামী সপ্তাহ থেকে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে ২৩২ কোটি ৬০ লাখ টাকা বিতরণ কার্যক্রম শুরু হবে। এর মধ্যে প্রতিটি শহীদ পরিবারের জন্য ১০ লাখ টাকা সঞ্চয়পত্র হিসেবে রাখা হবে।

নাহিদ ইসলাম জানান, অবশিষ্ট ৪০৫ কোটি ২০ লাখ টাকা আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই মাসে দেওয়া হবে। এতে প্রতিটি শহীদ পরিবারকে ২০ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া, আহতদের ধরণ অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

তিনি আরও জানান, আগামী জুলাই মাস থেকে গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের জন্য মাসিক ভাতা প্রদান শুরু হবে।

সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, ডা. তাসনিম জারা প্রমুখ উপস্থিত ছিলেন।

reporter