ছবি: ছবি: সংগৃহীত
reporter
শিরোনাম:
ছবি: ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৫ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র লুণ্ঠনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কামারপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে সেনা নিয়ন্ত্রিত যৌথবাহিনীর একটি দল তাকে আটক করে।
জানা গেছে, গত বছরের ৪ আগস্ট সরকার পতনের আগের দিন এনায়েতপুর থানায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার প্রায় পাঁচ মাস পর সাবেক মন্ত্রীকে এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটিতে এনায়েতপুর থানার চারজন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করে আরও প্রায় সাড়ে ছয় হাজার অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এর আগে, এ মামলায় সন্দেহভাজন হিসেবে এনায়েতপুর থানার আজুগরা গ্রামের বদিউজ্জামান ফকির এবং তার ভাই মান্নান ফকিরকে গ্রেপ্তার করা হয়েছিল।
সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে গ্রেপ্তারের পর সেনাক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আদালতে তাকে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক মন্ত্রী-এমপি ও নেতাকর্মীরা এলাকা ছেড়ে নিরাপদ স্থানে চলে গেলেও প্রবীণ নেতা লতিফ বিশ্বাস নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ কারণে স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি শেষ পর্যন্ত গ্রেপ্তার হলেন বলে মনে করছেন অনেকে।
লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি। এরপরও তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
তার স্ত্রী বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানুর বিশ্বাস বলেন, তার স্বামী একজন প্রবীণ রাজনীতিবিদ। তার নামে উল্লেখযোগ্য কোনো মামলা নেই। সরকারের ঘোষিত সময়ের মধ্যেই তার লাইসেন্সকৃত দুইটি অস্ত্র এবং গোলাবারুদ থানায় জমা দেওয়া হয়েছিল। এরপরও তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে বলে তিনি দাবি করেন।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন জানান, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশ হত্যা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাসকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
reporter

0

0
বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী
প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায়
ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার
যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব
মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন
ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ
অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা
শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে থাকছে যেসব কার্যসূচি
স্পিকার-ডেপুটি স্পিকার : অভিজ্ঞরা পাবেন অগ্রাধিকার
জনগণকে দেওয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান
তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ
বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডে আজ
যুদ্ধ চলবে আর কত দিন? মুখ খুললেন ট্রাম্প
এবার মির্জা আব্বাসকে ‘গালি’ দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
খালে মাছের চাষ ও খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হবে : ত্রাণমন্ত্রী
দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি দেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি
ময়মনসিংহে ‘মাইক্লো’র নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান-ফারিণ
আন্তর্জাতিক মডেলিংয়ে সিফাত নুসরাতের নতুন যাত্রা
জ্বালানি সংকটের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে কলাপাড়ার নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
ঝিনাইদহ-৩ আসনে জনগণের প্রত্যাশা: নতুন দিনের স্বপ্ন, যোগ্য প্রতিনিধির অপেক্ষা
ভারত শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের সমালোচনার পক্ষে নয়: বিক্রম মিসরি
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বাংলা একাডেমি প্রাঙ্গণেই হবে ২০২৫ সালের বইমেলা
কাকরাইলে আবারও উত্তেজনা, নিরাপত্তা জোরদার
কপ-২৯ সম্মেলনে তিন দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
দুদকে যোগ দিলেন নতুন চেয়ারম্যান মোমেন
আ’লীগের ১৭ বছরের জঞ্জাল ১৭ মাসেও সরানো সম্ভব না : মির্জা ফখরুল
ধানমন্ডিতে গভীর রাতে ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত
গোলাম ফরিদা ছন্দা: ২৫ বছরের অভিনয় জীবনে সাফল্য এবং অপ্রাপ্তি
মহাকাশ থেকে দৃশ্যমান লাহোরের ভয়াবহ দূষণ, হাসপাতালে ভর্তি হাজারো মানুষ
সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের মহাসমাবেশে জনতার ঢল
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের নতুন পরিকল্পনা কমিশন গঠন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধাঞ্জলি
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা
"ডিসেম্বরে চার হাত এক হচ্ছে: বিয়ের পিঁড়িতে বসছেন নাগা-শোভিতা!"
কপ-২৯ সম্মেলনে দেশের জলবায়ু সংকট তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান
সিন্ডিকেটের প্রভাবেই অস্থির চালের বাজার, দাম বাড়ছে দিন দিন