ঢাকা,  বৃহস্পতিবার
৫ মার্চ ২০২৬ , ১২:১০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

এবার ৪ বলে ৩ উইকেট মোস্তাফিজের, জিতেছে তাঁর দল

reporter

প্রকাশিত: ১২:৪৫:১৪অপরাহ্ন , ২২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১২:৪৫:১৪অপরাহ্ন , ২২ ডিসেম্বর ২০২৫

৪ বলে ৩ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমানই হয়েছেন ম্যাচসেরা

ছবি: ৪ বলে ৩ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমানই হয়েছেন ম্যাচসেরা

ইন্টারন্যাশনাল টি–টোয়েন্টি লিগে দুর্দান্ত ছন্দে রয়েছেন মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতে চলমান এই লিগে টানা সপ্তম ম্যাচেও উইকেট পেলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গালফ জায়ান্টসের বিপক্ষে এক ওভারে মাত্র ৪ বলের মধ্যে ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।

১৪তম ওভারে বোলিংয়ে এসে প্রথমে জেমস ভিন্সকে ফিরিয়ে উইকেটশিকার শুরু করেন মোস্তাফিজ। এরপর আজমতউল্লাহ ওমরজাই ও শন ডিকসনকে আউট করে গালফ জায়ান্টসের ইনিংসে ধস নামান তিনি। ওই ওভারে ৩ উইকেট হারিয়ে প্রতিপক্ষ বড় ধাক্কা খায়।

মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে গালফ জায়ান্টস ১৫৬ রানেই অলআউট হয়ে যায়। জবাবে দুবাই ক্যাপিটালস ৪ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। ৩.৫ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নেওয়া মোস্তাফিজুর রহমান ম্যাচসেরার পুরস্কারও জেতেন। সাত ম্যাচে তাঁর উইকেট সংখ্যা এখন ১৪।

reporter